সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম মধ্যনগরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা জুবিলী উচ্চ বিদ্যালয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনায় জেলা প্রশাসক, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে উজানের ঢলে বেড়েছে সুরমা নদীর পানি সাত জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন এবার ১৮ দিনেই শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা নদ-নদীর পানি কমলেও কাটেনি বন্যার শঙ্কা বিগত সময়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে : এমপি কয়ছর আহমেদ সুনামগঞ্জ নামকরণ : দলিলভিত্তিক পুনর্বিবেচনা অক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা

ইয়াবাসহ গ্রেপ্তারের পর উপজেলা বিএনপির সদস্য রুবেলকে অব্যাহতি

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০২:৪৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০২:৪৫:২৯ অপরাহ্ন
ইয়াবাসহ গ্রেপ্তারের পর উপজেলা বিএনপির সদস্য রুবেলকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার:: 
ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনার পর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন রুবেলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করেছে জেলা বিএনপি। ‎রোববার রাতে (১৩ জুলাই) সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এবং সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। ‎চিঠিতে বলা হয়, সম্প্রতি ইয়াবাসহ পুলিশ কর্তৃক রুবেলের গ্রেপ্তারের ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ায় দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাকে জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয়ভাবে সুপারিশ করা হয়েছে। ‎উল্লেখ্য, গত ৯ জুলাই জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন রুবেল ও অপর একজনকে ১৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে জামালগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী