স্টাফ রিপোর্টার::
ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনার পর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন রুবেলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করেছে জেলা বিএনপি। রোববার রাতে (১৩ জুলাই) সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এবং সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়, সম্প্রতি ইয়াবাসহ পুলিশ কর্তৃক রুবেলের গ্রেপ্তারের ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ায় দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাকে জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয়ভাবে সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, গত ৯ জুলাই জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন রুবেল ও অপর একজনকে ১৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে জামালগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়।