সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

‘মব জাস্টিস’ বন্ধ করুন'

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৪ ০৯:১২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৪ ০৯:১২:৪১ পূর্বাহ্ন
‘মব জাস্টিস’ বন্ধ করুন'
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর উত্তেজিত ছাত্র-জনতার আইন নিজের হাতে তুলে নেওয়ার শত শত ঘটনা ঘটেছে। এইসব ঘটনাকে ‘মব জাস্টিস’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান বারবার ‘মব জাস্টিস’ বন্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেও কার্যত কোথাও তা বন্ধ হয়নি। কেউ কথা শোনেনি। ইংরেজি শব্দ ‘মব’ এর বাংলা অর্থ হলো দুষ্কৃতি বা হামলার উদ্দেশ্যে সমবেত উচ্ছৃঙ্খল জনতা, উত্তেজিত জনতা, গুন্ডাদল। অন্যদিকে ‘জাস্টিস’ শব্দের অর্থ হলো- ন্যায়সঙ্গত আচরণ বা ব্যবহার; ন্যায়পরায়ণতা; ন্যায়বিচার; অথবা আইন-ব্যবস্থায় যার মাধ্যমে মানুষের বিচার করা হয় এবং শাস্তি দেয়া হয়; উচ্চ আদালতের বিচারক। সংগত কারণেই ‘মব’ এর সাথে ‘জাস্টিস’ যায় না। মব কোন কারণেই জাস্টিস হতে বা করতে পারে না। সমবেত উচ্ছৃঙ্খল জনতার দ্বারা বিচার বহির্ভূত হত্যাকা- কিংবা অন্য কোন অপরাধকে ‘মব জাস্টিস’ বলায় মবরা আরও উৎসাহী হয়ে ওঠেছে। তারা ভাবছে, ‘আমরা যা করছি তা ন্যায়বিচার হচ্ছে’। এটাকে কেউ অবৈধ ভাবছে না। ফলে দিনে দিনে ‘মব জাস্টিস’ এর নামে সংঘবদ্ধ অপরাধ বেড়েই চলেছে। এটিকে বলা যেতে পারত ‘মব জাজমেন্ট’, ‘সংঘবদ্ধ উত্তেজিত জনতার বিচার’, যাকে বৈধ ভাবার কোন সুযোগ থাকে না। উত্তেজিত ছাত্র-জনতার দ্বারা দেশব্যাপী ঘটে যাওয়া হাজারো অপরাধের কোন মামলা না হওয়া; এসব ঘটনাও বিচারের আওতায় না আসায় ‘মব’দের দৌরাত্ম্য কমছে না। ৫ আগস্টের পরে সবচেয়ে বেশি ‘মব জাজমেন্ট’ এর ঘটনা ঘটেছে শিক্ষাপ্রতিষ্ঠানে। দেশের প্রায় সব জায়গায় ভিসি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অনেক সাধারণ শিক্ষক ‘মব জাজমেন্ট’ এর শিকার হয়েছেন। ছাত্র-ছাত্রীরা অপমান অপদস্থ করে, হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে অনেক শিক্ষকের নিকট থেকে জোরপূর্বক অব্যাহতিপত্র আদায় করে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। জোরপূর্বক আদায় করা এইসব অব্যাহতিপত্রের ভবিষ্যৎ কী, যারা অনিচ্ছায় অব্যাহতি দিয়েছে তাদের চাকরি থাকবে কি না এইসব বিষয়ে সরকার থেকে কোন কিছুই বলা হয়নি। ফলে মবরা ধরেই নিয়েছে, কোনক্রমে কাউকে অব্যাহতিপত্র রেখে অফিস থেকে বের করে দিতে পারলেই হল। ফলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একই অপরাধ ঘটেছে। দেশে অন্তর্বর্তী সরকার আছে, বিচারবিভাগ কাজ করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, তাছাড়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন আছে। তারপরও কেনো ‘মব জাজমেন্ট’ চলবে? এই প্রশ্ন এখন সবার। ‘মব জাজমেন্ট’ এর খারাপ দিক অনেক সুদূরপ্রসারী হতে পারে। তাছাড়া আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা দ্রুত বন্ধ না করলে অনেকে এই সুযোগকে ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রীক প্রতিহিংসা চরিতার্থ করতে কাজে লাগাবে। দেশে নৈরাজ্য বাড়বে এবং ছাত্র-জনতার আন্দোলনের সুফল থেকে দেশ বঞ্চিত হবে। তাই সরকারকে ‘মব জাস্টিস’ বন্ধ করতেই হবে। এর কোনো বিকল্প নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু