সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম মধ্যনগরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা জুবিলী উচ্চ বিদ্যালয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

অবৈধভাবে বালু উত্তোলনের ভিডিও ধারণ করায় যুবককে মারধর

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১০:৪৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১০:৪৮:৩৯ পূর্বাহ্ন
অবৈধভাবে বালু উত্তোলনের ভিডিও ধারণ করায় যুবককে মারধর
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ভিডিও ধারণ করায় নজরুল ইসলাম (৩০) নামে এক যুবককে মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বহুল আলোচিত যাদুকাটা নদীর শাখা শান্তিপুর নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত নজরুল ইসলামের বড় ভাই আতিকুর রহমান (৩৭) বাদী হয়ে বুধবার দুপুরে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির নেতা মজিবুর রহমান (৫৫), কফি মিয়া (৩৮), নজির হোসেন (৩১), মুক্তার হোসেন (৩০) ও কদু মিয়া (৩৬)-এর নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই শান্তিপুর গ্রামের বাসিন্দা। অভিযোগে বলা হয়, সম্প্রতি শান্তিপুর বাজারে মাদকবিরোধী সভা এবং শান্তিপুর নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এমপি নদী থেকে সব ধরনের বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন এবং স্থানীয়দের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এরপরও বুধবার সকালে মজিবুর রহমানের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল ১০-১২টি নৌকা নিয়ে নজরুল ইসলামের ফসলি জমি সংলগ্ন শান্তিপুর নদী থেকে জোরপূর্বক বালু উত্তোলন করছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় নজরুল ইসলাম মোবাইল ফোনে বালু উত্তোলনের ভিডিও ধারণ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। তাকে মারধর করার পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মজিবুর রহমান ও তার ভাই-ভাতিজাসহ একটি সংঘবদ্ধ চক্র শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মজিবুর রহমান। তিনি বলেন, নজরুলরাই তাদের জমি থেকে বালু উত্তোলন করছিল। স্থানীয়দের খবর পেয়ে আমি সেখানে গিয়ে তাদের বাধা দিই। এ কারণেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স