সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

বিশ্ব পর্যটন দিবস পালিত

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৪ ০৮:৪৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৪ ০৮:৪৭:২৬ পূর্বাহ্ন
বিশ্ব পর্যটন দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: ‘পর্যটন শান্তির সোপান’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে শহরে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা ক্যাবের সাধারণ স¤পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাংবাদিক এআর জুয়েল, সোহানুর রহমান প্রমুখ। সভায় বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. রৌশান আহমেদসহ হাউসবোট, বিভিন্ন হোটেলের মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে দিবসটির তাৎপর্য ও সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন ¯পটগুলোর বর্ণনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাসরিন সুলতানা। আলোচনা শেষে ২৬ টি হাউসবোটর মালিককে টাঙ্গুয়ার হাওর এলাকায় পর্যটকবাহী হাউসবোট তালিকাভুক্তির সনদ প্রদান করা হয়। এনিয়ে টাঙ্গুয়ার হাওরে ৮০টি হাউসবোট পর্যটক বহনের অনুমতি পেল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির