সুনামগঞ্জ , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ : প্রধানমন্ত্রী দেড় বছর ধরে অচল অ্যাম্বুলেন্স, চরম ভোগান্তিতে রোগীরা ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত জুনে সুনামগঞ্জে ১১ দুর্ঘটনায় নিহত ১০ তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌযান ধর্মঘট জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চাই না : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সিলেট বিভাগের উন্নয়নে ৫ হাজার কোটি টাকা অনুমোদন হয়েছে: বাণিজ্যমন্ত্রী সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব, বিলীনের পথে ছয় গ্রাম ৭ চিকিৎসক বদলিতে সেবা দিতে হিমশিম সদর হাসপাতাল দীর্ঘদিন তালাবদ্ধ অফিস, দেখা নেই কর্মকর্তা-কর্মচারীর ‎জামালগঞ্জে দুই সাজাপ্রাপ্তসহ তিন আসামি গ্রেপ্তার জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়, যা দেশের মানুষের চাওয়ার সঙ্গে যায় না : মির্জা ফখরুল সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে : শফিকুর রহমান ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা : মৎস্য প্রতিমন্ত্রী নিত্যপণ্যের বাজারে নজর রাখবে এআই, জানালেন বাণিজ্যমন্ত্রী পুকুর ও কৃষিজমি থেকে কোটি টাকার বালু লুট চূড়ান্ত প্রস্তুতিতে ইসি, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল হতে পারে

এমপি কামরুলের কঠোর হুঁশিয়ারি বালু লুটকারী দলের নেতা হলেও বেঁধে রাখার আহ্বান

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:২১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:৪৮:৩১ পূর্বাহ্ন
এমপি কামরুলের কঠোর হুঁশিয়ারি বালু লুটকারী দলের নেতা হলেও বেঁধে রাখার আহ্বান
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের সীমান্ত নদী যাদুকাটা এবং খনিজ বালুতে ভরাট হওয়া মাহরাম নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে এলাকার পরিবেশ, প্রতিবেশ ধ্বংস করে ফেলছে দুষ্কৃতিকারীরা। বালু লুট করে হাতিয়ে নিচ্ছে প্রতিদিন লাখ লাখ টাকা। নদী ও পরিবেশ প্রতিবেশ রক্ষায় রবিবার বিকেলে নদী এলাকা লাউড়েরগড়ে সমাবেশ করেছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল। সভায় বালু উত্তোলন ও লুটপাটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কেউ যদি অবৈধভাবে যাদুকাটা বা মাহরাম নদী থেকে বালু লুট করে নদীকে বিপন্ন করে, তাহলে আপনারা তাকে আটকে রাখবেন। সে যদি আমার আত্মীয় বা দলের নেতাকর্মীও হয় তাকে বেঁধে রাখবেন। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবেনা। নদীতে বাঁশের বেড়া দিয়ে সব নৌকা প্রবেশ বন্ধ, পাহারাদার নিয়োগের নির্দেশনাও দেন তিনি। তিনি আরও বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে শুধু প্রভাবশালী ব্যক্তিরাই নন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা এবং নদীতীরবর্তী জমির কিছু মালিকও জড়িত রয়েছেন বলে জানতে পেরেছি। তবে অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সম্মিলিতভাবে তাদের প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। এমপি কামরুজ্জামান কামরুল আরো বলেন, অভিযোগ পেয়েছি যাদুকাটা নদীর সেতুর নিচ থেকে এবং মাহরাম নদী থেকে অনেকে বালু তোলছে। যারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের একটি তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে নদী রক্ষায় কাজ করার আহ্বান জানান। এমপি বলেন, যাদুকাটা ও মাহরাম নদী স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই নদী ধ্বংসের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল আরো বলেন, নদী রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে কোনো ধরনের অবৈধ বালু উত্তোলন বরদাশত করা হবে না। এ কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান মানিক, ওসি ফারুক আহমদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রতন মিয়া, যুগ্ম সম্পাদক জুনাব আলী, মেহেদি হাসান উজ্জ্বল, জেলা বিএনপির সদস্য রাকাব উদ্দিন, আব্দুস সামাদ মুন্সী, মাহবুব মল্লিক প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ : প্রধানমন্ত্রী