সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

শিশুরা পেল ভিটামিন ‘এ’

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪৯:৫১ পূর্বাহ্ন
শিশুরা পেল ভিটামিন ‘এ’
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যা¤েপইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সুনামগঞ্জ পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে এ ক্যা¤েপইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যা¤েপইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জসীম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য, মেডিকেল অফিসার ডা. রাজেশ সিংহ মিথুনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৪৮টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যা¤েপইন পরিচালিত হয়। এর মধ্যে ৯ মাস থেকে ১১ মাস বয়সী ৯১৫ জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ হাজার ৪১২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যা¤েপইন সফলভাবে বাস্তবায়নের জন্য ৪৮টি কেন্দ্রে ৯৬ জন কর্মী ও ৯ জন সুপারভাইজার দায়িত্ব পালন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া জেলার প্রতিটি উপজেলায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিশুদের সুস্বাস্থ্য, অপুষ্টি প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার

আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার