স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যা¤েপইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সুনামগঞ্জ পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে এ ক্যা¤েপইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যা¤েপইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জসীম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য, মেডিকেল অফিসার ডা. রাজেশ সিংহ মিথুনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৪৮টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যা¤েপইন পরিচালিত হয়। এর মধ্যে ৯ মাস থেকে ১১ মাস বয়সী ৯১৫ জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ হাজার ৪১২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যা¤েপইন সফলভাবে বাস্তবায়নের জন্য ৪৮টি কেন্দ্রে ৯৬ জন কর্মী ও ৯ জন সুপারভাইজার দায়িত্ব পালন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া জেলার প্রতিটি উপজেলায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিশুদের সুস্বাস্থ্য, অপুষ্টি প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।