সুনামগঞ্জ , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪৫:৫৬ পূর্বাহ্ন
প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলায় এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, গত ২৭ জুন বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের একটি গ্রামে ভুক্তভোগীর বসতঘরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তি ইউনিয়নের এরুয়াখাই (তিলোরাকান্দি) গ্রামের বাসিন্দা। অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর প্রতিবেশী এক স্বজন কবিরাজি চিকিৎসা করেন। গত ১৭ জুন অভিযুক্ত ব্যক্তি রোগী নিয়ে তার কাছে আসেন। চিকিৎসার প্রয়োজনে তাকে কলাপাতা আনতে বলা হলে, কলাপাতা সংগ্রহের সময় তিনি দেখতে পান ভুক্তভোগী ঘরে একা অবস্থান করছেন। এ সময় ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় অভিযোগ দায়ের করেন। বর্তমানে ভিকটিম সুনামগঞ্জ সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ পাওয়ার পর দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল সালাম অভিযুক্তকে গ্রেপ্তার করেন। থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী

‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী