সুনামগঞ্জ , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন মিজান চৌধুরী সেলাই মেশিন, বাইসাইকেল, ঘর ও শিক্ষা সহায়তা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার হক মার্কেট কি আক্রোশের শিকার? ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, রহস্য উদঘাটনের দাবি ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল

রাণীগঞ্জ কলেজে শিক্ষকদের মধ্যে হাতাহাতি!

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১০:৩৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১০:৩৫:১৪ অপরাহ্ন
রাণীগঞ্জ কলেজে শিক্ষকদের মধ্যে হাতাহাতি!
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাণীগঞ্জ কলেজে স্থানীয় নেতৃবৃন্দের সামনেই শিক্ষকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজের অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে। স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠেছে। কলেজের শিক্ষকরা যদি মারামারি করেন, তাহলে শিক্ষার্থীরা কোন পথে যাবে এ নিয়ে অভিভাবকরা মন্তব্য করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, রাণীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরের বিরুদ্ধে রেজ্যুলেশন জালিয়াতি করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও কলেজ গভর্নিংবডির কমিটি না থাকাসহ শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। এসব বিষয় নিয়ে কলেজের একাংশ শিক্ষক প্রতিবাদী হয়ে উঠেন। আরেক অংশের শিক্ষক অধ্যক্ষের পক্ষে অবস্থান নিয়েছেন। এ নিয়ে কলেজে শিক্ষকরা দুইভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এর মধ্যে ২৪ জুন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কলেজে গিয়ে গভর্নিংবডির কমিটি সংক্রান্ত আলোচনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরের সঙ্গে। এ সময় অধ্যক্ষের আচরণে ক্ষুব্ধ হন প্রতিবাদী শিক্ষকেরা। এক পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিদের সামনেই দুই পক্ষের শিক্ষকদের মধ্যে হাতাহতি ও মারামারির ঘটনা ঘটে। এ বিষয়টি নিয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরের বিরুদ্ধে হাজী চান মিয়া, কয়েছ উদ্দিন, ফখরুল ইসলাম, আল-আমিন, কাওছার মিয়া মেম্বার, নিজাম উদ্দিন জালালী, ময়ূর মিয়া, মিজানুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া পৃথকভাবে অধ্যক্ষের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের করেন কলেজের প্রতিবাদী শিক্ষক আবু খালেদ, সাইদুর রহমান ও মিছলুর রহমান। এ বিষয়ে জানতে ২৫ জুন বৃহস্পতিবার সরেজমিনে রাণীগঞ্জ কলেজে গেলে অধ্যক্ষকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার তার সাথে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার

বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার