সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১০:৪৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১০:৪৭:৫১ অপরাহ্ন
বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মাঝাইর সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে এবং সচেতন গ্রামবাসীর সহযোগিতায় মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে মাঝাইর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়। পরে র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জ-তাহিরপুর মহাসড়ক হয়ে গ্রামের শেষ প্রান্তে গিয়ে শেষ হয়। মাঝাইর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি নিজাম উদ্দিন লিটনের সভাপতিত্বে আয়োজিত র‌্যালিতে সংগঠনের সদস্য, স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সহ-সাধারণ স¤পাদক আতিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম লিমন। এছাড়া বক্তব্য দেন মাঝাইর গ্রামের মসজিদ কমিটির সভাপতি কাঁচা মিয়া, সহ-সভাপতি আব্দুল মতিন, গ্রামের সালিশ ব্যক্তিত্ব রইছ মিয়া ও আব্দুল বারী এবং কর্মরত পুলিশ সদস্য কৌশিকুর রহমান। সভায় সমাপনী বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শাহাব উদ্দিন মাস্টার। বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। গ্রামের ঐতিহ্য, সামাজিক মূল্যবোধ ও সুনাম রক্ষায় তরুণদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত