সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী হাওরে শিক্ষক সংকট : কারণ ও প্রতিকার আবারও হাসপাতালে ঢুকে নারী কর্মীকে পেটালো বখাটে সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ রমেন্দ্র ভট্টাচার্য্য নাট্যাঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব তাহিরপুরে সড়কের দুই স্থানে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস অর্জন খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

ধর্মপাশায় হিট ওয়েভ বিষয়ে উঠান বৈঠকৎ

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১২:০৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১২:০৯:৩০ পূর্বাহ্ন
ধর্মপাশায় হিট ওয়েভ বিষয়ে উঠান বৈঠকৎ
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশা উপজেলায় তাপপ্রবাহ (হিট ওয়েভ) মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৫টায় উপজেলার বীর দক্ষিণ এলাকার নূরে রাব্বী নেয়ামুল কুরআন মাদরাসা মাঠে রেপিড রেসপন্স বিডি ও উপমার যৌথ উদ্যোগে “হিট ওয়েভে করণীয়” শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলনিনো’র প্রভাব, জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয় এবং তাপপ্রবাহের সময় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীদের মধ্যে তথ্যসমৃদ্ধ লিফলেটও বিতরণ করা হয়। কৌছির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা। বিশেষ অতিথি ছিলেন বীর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বজলুর রশীদ চৌধুরী, নূরে রাব্বী নেয়ামুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা সৈয়দ আতিকুল হক এবং নায়েবে মুহতামিম মহসিন উদ্দিন। এছাড়া রেপিড রেসপন্স বিডির ভলান্টিয়ার সদস্য, ইরা-টুগেদার পিয়ার হিউম্যানিটারিয়ান পার্টনার, বিএনএফ পার্টনার অর্গানাইজেশন উপমার নির্বাহী পরিচালক এম এইচ তালহা চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে “হিট ওয়েভে করণীয়” বিষয়ক লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ

ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ