সুনামগঞ্জ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

তৈরি হচ্ছে বিশ্বের দীর্ঘ সুড়ঙ্গপথ, যুক্ত হবে ডেনমার্ক-জার্মানি

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ১১:৫৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ১১:৫৯:০৯ অপরাহ্ন
তৈরি হচ্ছে বিশ্বের দীর্ঘ সুড়ঙ্গপথ, যুক্ত হবে ডেনমার্ক-জার্মানি
সুনামকণ্ঠ ডেস্ক :: ডেনমার্ক ও জার্মানির মধ্যে দূরত্ব কমাতে এক সুড়ঙ্গপথ নির্মাণের কাজ চলছে। জানা গেছে, আগের সব রেকর্ড ভেঙে এটাই হতে চলেছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ। ইউরোপের এই মেগা-প্রকল্পে চ্যালেঞ্জের মাত্রাও কম নয়। যেমন এই টানেল নির্মাণে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো কংক্রিট ঢালাইয়ের কাজ। বলা হচ্ছে ৩০ ঘণ্টা ধরে অবিরাম কংক্রিট ঢালা হবে। এই সুড়ঙ্গ বানাতে ইতোমধ্যে ইউরোপের সবচেয়ে বড় নির্মাণ সাইট তৈরি করতে হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ড্রেজারও সেখানে ব্যবহার করা হচ্ছে। মোট ৮৯টি আগে থেকে তৈরি অংশ জুড়ে সুড়ঙ্গটি তৈরি করা হচ্ছে। অংশগুলো প্রত্যেকটি ২১৭ মিটার দীর্ঘ ও ৪২ মিটার চওড়া। দুটি টিউবে ট্রেন ও দুটিতে গাড়ি চলবে। বিশাল অংশগুলো সমুদ্রে ডুবিয়ে একটির সঙ্গে অন্যটি জোড়া দেওয়া হবে। এই সুড়ঙ্গ ডেনমার্ককে জার্মানির উত্তরাংশের সঙ্গে যুক্ত করবে। ফলে রেলযাত্রী ও গাড়ি চালকদের ১৬০ কিলোমিটার কম পথ পাড়ি দিতে হবে। এটি ইউরোপীয় ইউনিয়নের একটি মেগা প্রকল্পের অংশ, যার আওতায় ইউরোপের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে রেল যাত্রা আরো দ্রুত করে তুলবে। এই প্রকল্পের আওতায় ব্রেনার বেস টানেলও নির্মাণ করা হচ্ছে, যার মাধ্যমে অস্ট্রিয়া ও ইতালির মধ্যে সংযোগ ঘটবে। ৬৪ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি বিশ্বের সবচেয়ে বড় রেল টানেল হতে চলেছে। তবে ডেনমার্কের প্রকল্পের ব্যয় উঠে আসবে কিনা, সে বিষয়ে প্রশ্ন উঠছে। নির্মাণের আনুমানিক ব্যয় আপাতত ৭০০ কোটি ইউরো ধরা হচ্ছে। প্রকল্পের ম্যানেজার মাটিয়াস লাউবেনস্টাইন জানান, পরিবহণ সংক্রান্ত পূর্বাভাস অনুযায়ী দিনে প্রায় ১১১টি ট্রেন এই টানেলে চলবে, তাছাড়া ২০৩০ সাল থেকে প্রায় ১২ হাজার গাড়ি ফেমার্নবেল্ট টানেল ব্যবহার করবে বলে আমরা ধরা হচ্ছে। গাড়িপ্রতি ৭৩ ইউরো টোল ট্যাক্স নেওয়া হবে বলে ধরে নেওয়া হচ্ছে। ট্রেনে মাসুল এখনো নির্ধারিত হয়নি। তবে নির্মাণের ব্যয় যে কমপক্ষে ২০ বছরে উঠে আসবে না, সে বিষয়ে কোনো সংশয় নেই। সূত্র: ডয়চে ভেলে

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক