সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিশ্রুতিতেই আটকে আছে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে

ধর্মপাশায় শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১২:০০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১২:০০:০৬ পূর্বাহ্ন
ধর্মপাশায় শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং পোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম, এসইডিপি এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপজেলার ১০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫জন শিক্ষার্থী ও ৩০জন শিক্ষক অনুষ্ঠানে অংশ নেয়। এতে ১৫টি গ্রুপভিত্তিক দলের ১০টি স্টল স্থান পায়। অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী নয়জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষকের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ইউএনও জনি রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক, সাংবাদিক সালেহ আহমদ, এমারুল হক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান

‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান