ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং পোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম, এসইডিপি এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপজেলার ১০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫জন শিক্ষার্থী ও ৩০জন শিক্ষক অনুষ্ঠানে অংশ নেয়। এতে ১৫টি গ্রুপভিত্তিক দলের ১০টি স্টল স্থান পায়। অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী নয়জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষকের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ইউএনও জনি রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক, সাংবাদিক সালেহ আহমদ, এমারুল হক প্রমুখ।