সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

‎তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৪:৪০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৪:৪১:২৮ অপরাহ্ন
‎তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর সুলতানা বেগম (২৪) নামে দুই সন্তানের এক জননীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ‎মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বৌলাই নদী থেকে তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে। ‎এর আগে একই দিন দুপুর ১টার দিকে নিজ বাড়ির ঘাটসংলগ্ন বৌলাই নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। ‎নিহত সুলতানা বেগম ধুতমা গ্রামের আবুল বাসারের স্ত্রী। তাঁদের এক ছেলে (৩) ও এক মেয়ে (৫) রয়েছে। ‎স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতানা বেগম সাঁতার জানতেন না এবং তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ‎তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানান, দুপুরে ছেলে-মেয়েকে নিয়ে গোসল করতে নদীর ঘাটে যান সুলতানা বেগম। গোসলের একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে তাঁর মেয়ে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। ‎খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় বৌলাই নদীতে তল্লাশি অভিযান চালান। প্রায় চার ঘণ্টা পর নদী থেকে সুলতানা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ‎
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা