সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

ধর্মপাশায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:০১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:০১:৪০ অপরাহ্ন
ধর্মপাশায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে দোয়া মাহফিল
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের মধ্যবর্তী শৈলচাপড়া হাওরে ট্রলারডুবিতে ২০১৬ সালের ৮জুন সকালে উপজেলার বালিজুরী গ্রামের শিশু, নারী ও আটজন ছাত্রীসহ ১৬জনের প্রাণহানির ঘটনা ঘটে। এদের মধ্যে বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের (বর্তমানে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়) তিনজন ছাত্রী ও বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচজন ছাত্রী ছিল। ট্রলার ডুবিতে নিহত ছাত্রীরা হলো বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী হাসি আক্তার, নুপূর আক্তার, দশম শ্রেণির ছাত্রী মালা আক্তার এবং বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ঝরিয়া আক্তার, নাহিদা আক্তার, অষ্টম শ্রেণির ছাত্রী রনি আক্তার, সপ্তম শ্রেণির ছাত্রী আছমা আক্তার ও স্বপ্না আক্তার। ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ট্রলারডুবিতে নিহত আটজন ছাত্রীর আত্মার মাগফিরাত কামনা করে উপজেলার বাদশাগঞ্জ বাজারের তিনটি জামে মসজিদে সোমবার বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বালিজুরী গ্রামবাসীর উদ্যোগে একইদিন বাদ আসর বালিজুরী পূর্বপাড়া গ্রাম জামে মসজিদে নিহত ১৬জনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান জানান, ট্রলারডুবিতে নিহত শিক্ষার্থীরা ছিল তাঁদের সন্তানের মতো। তাই তাদের হারানোর শূন্যতা কখনো পূরণ হবার নয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি