সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় এক মাসে ৫১ প্রাণহানি, সুনামগঞ্জে নিহত ১৬

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৯:৫০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৯:৫০:২৭ পূর্বাহ্ন
সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় এক মাসে ৫১ প্রাণহানি, সুনামগঞ্জে নিহত ১৬
স্টাফ রিপোর্টার :: সিলেট বিভাগে গত মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫১ জনের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টরা। বিভাগের চার জেলার মধ্যে দুর্ঘটনার সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা সুনামগঞ্জে এ সময়ে ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে সিলেট বিভাগে মোট ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন। নিসচার তথ্য অনুযায়ী, সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৭টি দুর্ঘটনায় ২১ জন নিহত হলেও সুনামগঞ্জে ১৩টি দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে, যা বিভাগের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ। অন্যদিকে হবিগঞ্জে ৭টি দুর্ঘটনায় ৯ জন এবং মৌলভীবাজারে ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চালকদের বেপরোয়া ও প্রতিযোগিতামূলক গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়কের বিভিন্ন নির্মাণ ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মে মাসে ঈদযাত্রাকে কেন্দ্র করে বিভাগে ৯টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১১ জন সিএনজি ও টমটমের চালক-আরোহী এবং ৯ জন পথচারী রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়া, মুখোমুখি সংঘর্ষ এবং গাছ বা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগার ঘটনাগুলোও প্রাণহানির অন্যতম কারণ। নিহত ৫১ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী এবং ৬ জন শিশু। নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক স¤পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি জরুরি। উল্লেখ্য, এর আগের মাস এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছিলেন। মে মাসে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ