সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

টাঙ্গুয়ার হাওরে হাউসবোটকে জরিমানা, মাছ ধরার অবৈধ সরঞ্জাম জব্দ

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১২:৪৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১২:৪৮:১৮ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে হাউসবোটকে জরিমানা, মাছ ধরার অবৈধ সরঞ্জাম জব্দ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পরিবেশ, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৫ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু। অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৫ লঙ্ঘন করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ এবং পরিবেশ দূষণের দায়ে একটি হাউসবোটকে অর্থদন্ড- প্রদান করা হয়। এছাড়া পৃথক অভিযানে মৎস্য আইন বাস্তবায়নের অংশ হিসেবে চিংড়ি নিধনে ব্যবহৃত নিষিদ্ধ ‘কিরণমালা চাঁই’ জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের কর্মকর্তারা টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং হাওরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে

সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে