সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ১২:৩৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ১২:৩৯:০২ পূর্বাহ্ন
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এর সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা করা যায় না। একই সঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বিএনপি দেশ পরিচালনা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর পিআইবি অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন ও নিরপেক্ষ কূটনীতি’ শীর্ষক আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে একটি স্বতন্ত্র পরিচয় ও আত্মমর্যাদার ভিত্তি উপহার দিয়েছিলেন। তার আদর্শ ধারণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেও শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের প্রতিফলন দেখা যাচ্ছে। তিনি বলেন, জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় আসেন, তখন বাংলাদেশ নানা সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। সে পরিস্থিতিতে জিয়াউর রহমান সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন। জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়াই ছিল তার লক্ষ্য। মির্জা ফখরুল আরও বলেন, ১৯৭১ সালের মার্চে অনিশ্চয়তার মধ্যেও স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের জন্য জাতিকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জিয়াউর রহমান। তিনি বাংলাদেশকে কোনও দেশের ওপর নির্ভরশীল রাষ্ট্র হিসেবে নয়, বরং নিজস্ব শক্তি ও সক্ষমতার ভিত্তিতে এগিয়ে নিতে চেয়েছিলেন। স্বাধীনতার আগে পাকিস্তানি শাসকদের বৈষম্য ও নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময়ের শোষণ ও বঞ্চনাকে কখনও ভোলা সম্ভব নয়। তবে মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্ব ও তাৎপর্য অনন্য এবং এর সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা করা যায় না। বিএনপি মহাসচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে বিভিন্ন মাধ্যমে বিএনপির পরাজয়ের প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জনগণ বিএনপির পক্ষেই রায় দিয়েছে, কারণ গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে। সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বাংলাদেশ তার কূটনৈতিক স¤পর্ক পরিচালনা করবে। বৈদেশিক নির্ভরতা ও দেশের প্রয়োজন বিবেচনায় রেখেই পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ ড. মুশতাক খান, এএনএম মুনিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক আবু রূশদ এবং ব্রেইনের নির্বাহী পরিচালক ড. সফিকুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স