সুনামগঞ্জ , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি

সুখাইড় রাজাপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ১২:৩২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ১২:৩২:৪৬ পূর্বাহ্ন
সুখাইড় রাজাপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাত শতক জায়গা অবৈধভাবে দখল করে দোকানঘরের জন্য একটি পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গত বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুশীল সমাজের সর্বস্তরের নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অন্যদের মধ্যে বত্তব্য রাখেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম, সুখাইড় রাজাপুর উত্তর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল মিয়া, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাক আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, তিনমাস ধরে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা যুবদল কর্মী হাবিবুল্লাহ (৪৫) তার আপন বড় ভাই ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর কাশেমের ক্ষমতার প্রভাব খাটিয়ে ইউনিয়নের পরিষদের সাত শতক জায়গা দখল করে দোকানঘর নির্মাণকাজ করে আসছেন। অভিযোগের বিষয়ে বাবুপুর গ্রামের বাসিন্দা হাবিবুল্লাহ বলেন, যেখানে পাকা দোকানঘর নির্মাণকাজ করছি সেটি আমাদের রেকর্ডীয় জায়গা। আমরা ইউনিয়ন পরিষদের জায়গা দখল করিনি। এই জায়গাটি ইউনিয়ন পরিষদের জায়গা হলে অবশ্যই আমরা নির্মাণাধীন ভবনটি নিজেরাই ভেঙে দেব। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর কাশেম বলেন, এটি ব্যক্তিমালিকানাধীন রেকর্ডীয় জায়গা। আমাদেরকে বিপাকে ফেলার জন্য এ ধরনের মিথ্যা অপবাদ রটানো হচ্ছে। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, আমি ২০০৩ সাল ২০১১ সাল পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমাদের ইউনিয়নের বাবুপুর গ্রামের হাবিবুল্লাহ যেই স্থানটিতে দোকানঘরের ভবন নির্মাণ করছেন সেটি আমাদের ইউনিয়ন পরিষদের জায়গা। অবৈধভাবে ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে ভবন নির্মাণের বিষয়টি আমি প্রশাসনকে একাধিকবার জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাই ইউনিয়ন পরিষদের জায়গা থেকে অবৈধভাবে দখলকারীদের উচ্ছেদ করণে আমরা মানববন্ধন করেছি এবং ইউএনওর স্যারের কাছে লিখিত আবেদনও করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, দ্রুত সময়ের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী

‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী