সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

সুখাইড় রাজাপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ১২:৩২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ১২:৩২:৪৬ পূর্বাহ্ন
সুখাইড় রাজাপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাত শতক জায়গা অবৈধভাবে দখল করে দোকানঘরের জন্য একটি পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গত বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুশীল সমাজের সর্বস্তরের নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অন্যদের মধ্যে বত্তব্য রাখেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম, সুখাইড় রাজাপুর উত্তর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল মিয়া, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাক আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, তিনমাস ধরে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা যুবদল কর্মী হাবিবুল্লাহ (৪৫) তার আপন বড় ভাই ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর কাশেমের ক্ষমতার প্রভাব খাটিয়ে ইউনিয়নের পরিষদের সাত শতক জায়গা দখল করে দোকানঘর নির্মাণকাজ করে আসছেন। অভিযোগের বিষয়ে বাবুপুর গ্রামের বাসিন্দা হাবিবুল্লাহ বলেন, যেখানে পাকা দোকানঘর নির্মাণকাজ করছি সেটি আমাদের রেকর্ডীয় জায়গা। আমরা ইউনিয়ন পরিষদের জায়গা দখল করিনি। এই জায়গাটি ইউনিয়ন পরিষদের জায়গা হলে অবশ্যই আমরা নির্মাণাধীন ভবনটি নিজেরাই ভেঙে দেব। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর কাশেম বলেন, এটি ব্যক্তিমালিকানাধীন রেকর্ডীয় জায়গা। আমাদেরকে বিপাকে ফেলার জন্য এ ধরনের মিথ্যা অপবাদ রটানো হচ্ছে। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, আমি ২০০৩ সাল ২০১১ সাল পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমাদের ইউনিয়নের বাবুপুর গ্রামের হাবিবুল্লাহ যেই স্থানটিতে দোকানঘরের ভবন নির্মাণ করছেন সেটি আমাদের ইউনিয়ন পরিষদের জায়গা। অবৈধভাবে ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে ভবন নির্মাণের বিষয়টি আমি প্রশাসনকে একাধিকবার জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাই ইউনিয়ন পরিষদের জায়গা থেকে অবৈধভাবে দখলকারীদের উচ্ছেদ করণে আমরা মানববন্ধন করেছি এবং ইউএনওর স্যারের কাছে লিখিত আবেদনও করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, দ্রুত সময়ের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স