সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

ধর্মপাশায় কৃষক তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ, সহায়তা বিতরণ স্থগিত

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ১১:৪৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ১১:৪৪:০১ অপরাহ্ন
ধর্মপাশায় কৃষক তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ, সহায়তা বিতরণ স্থগিত
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে কৃষি সহায়তা কর্মসূচির আওতায় প্রণীত কৃষক তালিকায় অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিক্ষোভের মুখে সহায়তা বিতরণ কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। বৃহ¯পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে পাইকুরাটি ইউনিয়নে কৃষি সহায়তা বিতরণের প্রস্তুতিকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কৃষকরা তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ তোলেন। তাদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে কিছু ইউপি সদস্য ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তির আত্মীয়-স্বজন এবং পছন্দের লোকজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জনসমর্থন ধরে রাখতে কিছু জনপ্রতিনিধি নিজেদের ঘনিষ্ঠদের নাম তালিকায় যুক্ত করেছেন। ফলে প্রকৃত কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. সবুজ মিয়া বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদেরই সহায়তা পাওয়া উচিত। কিন্তু অনেক ক্ষেত্রে আত্মীয়-স্বজনের নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আমরা এ ধরনের অনিয়ম মেনে নেব না। প্রকৃত কৃষকদের নামে বরাদ্দ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হোসেন ইকবাল বলেন, আমাকে না জানিয়ে কৃষক তালিকা প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। এদিকে কৃষকদের প্রতিবাদ ও আন্দোলনের কারণে কৃষি সহায়তা বিতরণ কার্যক্রম স্থগিত রয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা পুনঃযাচাই করে দ্রুত সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় কৃষকরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স