সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জাতীয় বীর ঘোষণা করতে রুল

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ১১:১২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ১১:১২:২৩ অপরাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জাতীয় বীর ঘোষণা করতে রুল
সুনামকণ্ঠ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে সব আহত ও গ্রেপ্তারকৃতদের কেন মুক্তিযোদ্ধা ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা মোহাম্মদ আলী নাজির শাহীনের করা রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রুল জারি করেন। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. রায়হান আলম। আদেশের পর রায়হান আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের জাতীয় বীর এবং আহত ও গ্রেপ্তারকৃতদের মুক্তিযোদ্ধা কেন ঘোষণা করা হবে না, নিহতদের পরিবারকে কেন পুনর্বাসন করা হবে না, সব আহত ও গ্রেপ্তারকৃতদের ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সমপরিমাণ মাসিক সুযোগ-সুবিধা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, জনপ্রশাসন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব, স্বাস্থ্যসচিব, পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিটটি করেন চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা মোহাম্মদ আলী নাজির শাহীন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ