শান্তিগঞ্জে পিএফজি ওয়াইপিএজি’র সভা
- আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ১১:৪২:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ১১:৪২:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় ত্রৈমাসিক ফলোআপ সভা বৃহস্পতিবার বন্ধু সমাজকল্যাণ যুব সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পিস এম্বাসেডর সিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় সিদ্ধান্ত হয় ৭ জুন ওয়েভ ইভেন্ট বীরগাঁও এ, ৯ জুন পিস ইভেন্ট পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ ও পিএফজির সম্প্রীতি সভা, ২৩ জুন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হবে।
সভায় বক্তব্য রাখেন পিস এম্বাসেডর জিয়াউর রহমান জিয়া, লিটন মিয়া, পিএফজি সদস্য, সৈয়দ আলম, মতিউর রহমান, সুরঞ্জিত চৌধুরী, বদরুল আলম টিপু, আবু সাইদ, সফিকুল ইসলাম, ইয়াসমিন আক্তার প্রমুখ।
একই স্থানে বিকেলে ওয়াইপিএজির ফলোআপ সভা অনুষ্ঠিত হয়। মানসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর সিরাজ মিয়া।
সভায় বক্তব্য রাখেন ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের সদস্য তারাজুল হক রাসেল, জাহিদুল ইসলাম, খাইরুল আলম সাব্বির, ইকবাল হোসেন, আশরাফ উদ্দিন, ইমরানুল, কাওসার আলম, কবি আহমদ, রুহুল আমীন, আবু সাইদ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ