ধর্মপাশায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা
- আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ১১:৩৫:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ১১:৩৫:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ধর্মপাশায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও ধর্মপাশা এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবীর সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধর্মপাশা এপি ম্যানেজার সুমন রুরাম, পারি ম্যানেজার সমল মানখিল, ১নং প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবশ্রী সিনহা, সাংবাদিক সেলিম আহম্মেদ, সালেহ আহমদ প্রমুখ।
এ সময় সঠিক পুষ্টি নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি, মা ও শিশু স্বাস্থ্য, অপুষ্টি প্রতিরোধ এবং পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ