সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ
দোয়ারাবাজারে ‘ফিকরে দারুল উলুম দেওবন্দ’ কনফারেন্স

সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ১১:৩১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ১১:৩৩:০০ অপরাহ্ন
সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি
দোয়ারাবাজার প্রতিনিধি::
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, আগামীর বাংলাদেশে কোনো সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দেশের স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় সকল দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে জনমত গড়ে তুলে আন্দোলন অব্যাহত রাখা হবে। তিনি অবিলম্বে দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি জানান। বৃহ¯পতিবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ‘ফিকহে দারুল উলুম দেওবন্দ’ শীর্ষক কনফারেন্স ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে ইতিহাসে স্বীকৃত। ব্রিটিশবিরোধী আন্দোলনে অসংখ্য আলেম-উলামা জীবন ও রক্ত উৎসর্গ করেছেন। উপমহাদেশকে ব্রিটিশ শাসনমুক্ত করার ক্ষেত্রে আলেম সমাজের অবদান কখনো অস্বীকার করা যায় না। তিনি ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর নির্যাতন ও বৈষম্যের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব নিপীড়ন বন্ধের আহ্বান জানান। দারুল উলুম দেওবন্দের ঐতিহাসিক ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দারুল উলুম দেওবন্দ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি একটি চেতনা, একটি আদর্শিক আন্দোলনের নাম। এর অবদান ইতিহাস থেকে কখনো মুছে ফেলা সম্ভব নয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাংগঠনিক স¤পাদক মাওলানা গিয়াসউদ্দিন ও যুব জমিয়ত সভাপতি মাওলানা আব্দুল গফফার রায়হানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি শায়খ আব্দুল বাছীর, মাওলানা শায়খ সাজিদুর রহমান, মাওলানা শায়খ আব্দুল হান্নান গনেশপুরী, মাওলানা আবুল ফজল, মাওলানা হুসাইন আহমদ কাসেমী, মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা আব্দুল আহাদ নোমানী, হাফিজ মাওলানা সাইদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তফাজ্জল হক আজিজ, জেলা সাধারণ স¤পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা সাইদুজ্জামান আল হায়দার এবং জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ এম এ বারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় নেতা ফেরদৌসুর রহমান, মাসরুর আহমদ, সৈয়দ সালিম কাসিমী, মাওলানা বদরুল আলম, মিজানুর রহমান, আবুল কালাম, আব্দুল মালিক, মাওলানা এস এ সাঈদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-উলামা ও সুধীজন। কনফারেন্সে বক্তারা দারুল উলুম দেওবন্দের আদর্শ, ইসলামী শিক্ষা বিস্তারে এর অবদান এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করেন। কনফারেন্স শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী