সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন রেমিট্যান্সযোদ্বারা: আসিফ নজরুল

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ১০:৪৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ১০:৪৪:৫৮ অপরাহ্ন
বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন রেমিট্যান্সযোদ্বারা: আসিফ নজরুল
সুনামকন্ঠ ডেস্ক:: আগামী এক মাসের মধ্যে রেমিট্যান্সযোদ্ধা যারা আছেন তাদের বিমানবন্দরে ভিআইপি সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, যারা ভিআইপি তারা যখন বিমানবন্দরে যান তাদের যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, যেমন তাদের লাগেজ টানা থেকে শুরু করে তাদের চেকিং ও ইমিগ্রেশনের জন্য পাশে যে লোক সাহায্যের জন্য থাকেন। ঠিক একইভাবে প্রতিটা স্তরের জন্য রেমিট্যান্সযোদ্ধাদের ক্ষেত্রে একই ব্যবস্থা করা হবে। মধ্যপ্রাচ্যে যেহেতু আমাদের অধিকাংশ শ্রমবাজার তাই, প্রথম দিকে আমরা মধ্যপ্রাচ্যের জন্য এ ব্যবস্থা করব। পরবর্তীতে ইউরোপসহ উন্নত দেশগুলোর রেমিট্যান্সযোদ্ধাদের জন্য এ ব্যবস্থা করা হবে। আসিফ নজরুল বলেন, মধ্যপ্রাচ্যে যেসব শ্রমিকরা যাবেন বা ফেরত আসবেন তাদের ক্ষেত্রে একজন ভিআইপি যেমন সুযোগ-সুবিধা পান ঠিক একই সুযোগ-সুবিধা তারাও পাবেন। প্রথম দিকে লাউঞ্জ সুবিধা বাদে অন্য সব সুযোগ-সুবিধা দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে লাউঞ্জে সুবিধা করা হবে। মোট কথা বিমানবন্দরে প্রত্যেকটা স্তরে তাদের সেবা দেওয়ার জন্য লোক নিয়োগ করা থাকবে। লোকবলের অভাব হলে প্রয়োজনে প্রবাসী আউট সোর্সিং করে ব্যবস্থা করা হবে। এসব কিছু আমরা আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে ব্যবস্থা করব।   প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, প্রবাসীদের প্রতি আমরা দায়িত্ব পালন করতে পারিনি। এখন সময় এসেছে তাদের জন্য কিছু করার। প্রবাসীকল্যাণের কোনো কর্মী প্রবাসীদের সেবা না দিলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে প্রবাসীদের বিদেশে যেতে মন্ত্রণালয়ের অনুমোদনসহ মোট তিন জায়গা থেকে অনুমোদন নেওয়া হতো। তবে এখন থেকে মন্ত্রণালয়ের কোনো অনুমোদন বা ভূমিকা থাকবে না। ফলে প্রবাসীদের জটিলতা কিছুটা কমবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু