সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম মধ্যনগরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা জুবিলী উচ্চ বিদ্যালয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নারীর প্রতি সহিংসতার তথ্য দ্রুত প্রশাসনকে জানান : ইউএনও সনজিব সরকার

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ১০:১০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ১০:১০:৫৩ পূর্বাহ্ন
নারীর প্রতি সহিংসতার তথ্য দ্রুত প্রশাসনকে জানান : ইউএনও সনজিব সরকার
দিরাই প্রতিনিধি :: “নারীরা শুধু সভা-সেমিনারে অংশ নিলেই হবে না, নিজেদের কর্মমুখী ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। কোথাও বাল্যবিবাহ বা নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে অবহিত করুন, আমরা আইনগত ব্যবস্থা নেব।” দিরাই নারী শান্তি সহায়ক দলের আয়োজনে কন্যাশিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার এ কথা বলেন। বুধবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। দিরাই নারী শান্তি সহায়ক দল (ওয়েভ) এই আলোচনা সভার আয়োজন করে। পরে উপজেলা পরিষদের সামনে একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওয়েভ দিরাইয়ের সদস্য শিক্ষিকা পারভীন আক্তারের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী লিপিকা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লক্ষ্মী রানী তালুকদার, পিএফজি সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর, এফজি সদস্য জুয়েল আহমদ ও সৈদুর রহমান তালুকদার, আব্দুল মতলিব স্কুল অ্যান্ড কলেজের নীলিমা আক্তার, কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুবেনা আক্তার এবং তাড়ল ইউনিয়ন পরিষদের সদস্য রুপিয়া আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুদরত পাশা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সনজিব সরকার বলেন, নারীদের অর্থনৈতিক উন্নয়নে হাঁস-মুরগি পালন, বাড়ির আঙিনায় সবজি চাষসহ বিভিন্ন উৎপাদনমুখী কর্মকা-ে স¤পৃক্ত হতে হবে। তিনি বলেন, নারীদের কর্মমুখী শিক্ষার দিকে মনোযোগ দিতে হবে। উপজেলা পর্যায়ে নারীদের জন্য যে প্রশিক্ষণের আয়োজন করা হবে, সেখানে ওয়েভের সদস্যরা অগ্রাধিকার পাবেন। শুধু সংগঠনের নাম থাকলেই হবে না, কাজের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং এফসিডিও’র অর্থায়নে পরিচালিত ওয়েভ উদার, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটি গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মজিদা খাতুন, লিলি বেগম, শাম্মী আক্তার, সুবর্ণা আক্তার ইমা, বাবলী, রুপিয়া, সুস্মিতা মল্লিক, জয়শ্রী বিশ্বাস, দূরপতি নন্দী, অপি রানী সরকার, রূপশ্রী, দিপশ্রী, ফাতেমা, সুলতানা, রুবেনা, নাদিরা, ফাবিহা, রুমা, মারিয়া, মনিরা, স্বদেশী, রুপা, সিতারা, নাদিয়া, রিয়াজুল, আবু ইউসুফ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স