সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

ড. ইউনূসের ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আরেক উপদেষ্টা

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ১০:০৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ১০:০৪:৫৪ পূর্বাহ্ন
ড. ইউনূসের ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আরেক উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: সাবেক অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, কিচেন কেবিনেটের সদস্যরা প্রতি মঙ্গলবার বসে অনানুষ্ঠানিক আলোচনা করতেন। তবে কারা এই বৈঠকে থাকবেন তা নির্ধারিত ছিল। সব সরকারেই এ ধরনের ইনার গ্রুপ থাকে, যদিও এ বিষয়ে কোনো গেজেট জারি করা হয়নি। মঙ্গলবার (২ জুন) সাংবাদিক সোহরাব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘চরচা সংলাপে’ তিনি এসব কথা বলেন। আলী ইমাম মজুমদার বলেন, আমরা শপথ নিয়েছিলাম সংবিধান অনুযায়ী কাজ করব। সেখানে বলা আছে প্রজাতন্ত্রের কাজ কীভাবে হবে এবং রাষ্ট্রপতি তা বিধি দ্বারা নির্ধারণ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাকে কোথায় বদলি করা হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো প্রধান উপদেষ্টা দেবেন, কিন্তু এমন কাউকে নিয়োগ দেওয়া হলো যাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না। তিনি উল্লেখ করেন, আমি জনপ্রশাসনের দায়িত্বে ছিলাম না। প্রধান উপদেষ্টা আমাকে ১২ আগস্ট ডেকে পাঠিয়ে ওই দিন থেকেই কাজ শুরু করতে বলেন। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের পর আমাকে উপদেষ্টা করা হবে বলে জানান। এবারের সরকার পরিবর্তনের একটি বিশেষ প্রেক্ষাপট আছে। আমরা সমালোচনা করলেও এই বাস্তবতা বিবেচনায় নিতে হবে-রাষ্ট্রের ক্ষমতা কাঠামো ভেঙে পড়েছিল। পুলিশ কাজ ছেড়ে চলে এসেছিল, অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়, ব্যাপক হতাহত হয়। অনেক সচিব পালিয়ে বেড়াচ্ছিলেন, কেউ বিদেশে, কেউ দেশের ভেতরে আত্মগোপনে ছিলেন। সাবেক এই উপদেষ্টা বলেন, আমি প্রধান উপদেষ্টার অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ নিষ্পত্তিতে তাকে সহযোগিতা করতাম। তার অফিসে আমার অবস্থান ছিল মাত্র ৮৯ দিন। শুরুর দিকে তিনি আমাকে একটি মন্ত্রণালয় দেওয়ার কথা বললেও পরে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ‘অন্তর্বর্তী সরকার গঠন ও পরিচালনা অত্যন্ত চ্যালেঞ্জিং,’ বলেন আলী ইমাম মজুমদার। রাজনৈতিক সরকারে দলপ্রধানই সরকারপ্রধান হন এবং তিনি এক ঘরানার লোক দিয়ে সরকার গঠন করেন। কিন্তু অন্তর্বর্তী সরকারে বিভিন্ন ডিসিপ্লিন থেকে মানুষ নিয়ে আসা হয়, যা ভীষণ কঠিন এবং ভয়াবহ চ্যালেঞ্জিং।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী