সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ন
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সুনামকণ্ঠ ডেস্ক :: ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা ভোলায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী-সমর্থক এবং বহু মানুষ অংশগ্রহণ করেন। এরপর কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তোফায়েল আহমেদের শ্যালক আলমগীর তালুকদার বলেন, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় নিয়ে আসা হয়। জোহরের নামাজ শেষে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর জন্মভূমি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তার বাড়িতে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তোফায়েল আহমেদকে তাঁর বাবা-মার পাশেই শায়িত করা হয়েছে। তিনি আরও বলেন, জানাজায় সব রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে, জানাজায় অংশ নিতে বেলা ১২টার পর থেকে লোকজন স্কুলমাঠে আসতে শুরু করেন। এ সময় মাঠের বিভিন্ন স্থানে বসে সবাই তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবনের সফলতার কথাগুলো আলোচনা করছিলেন। বিশেষ করে, ভোলার প্রতি তোফায়েল আহমেদের যে ভালোবাসা তা তারা অকপটে স্বীকার করে এখানকার উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন স্থানীয়রা। ভোলা সদরের এক বাসিন্দা বলেন, আওয়ামী লীগ শাসনামলে যারাই ভোলার এমপি হয়েছেন সবাইকে তোফায়েল আহমেদের একটি বার্তা ছিল, এলাকার উন্নয়ন করতে হবে। আর তার কথার প্রতি গুরুত্ব দিয়ে ভোলার এমপিরাও এলাকার উন্নয়নে মনোনিবেশ করেন। তোফায়েল আহমেদ মৃত্যুর আগেই তার গ্রামের বাড়িতে মা-বাবার পাশেই কবর দেওয়ার জন্য বলে যান। যা আজ বাস্তবায়ন করা হলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স