সুনামগঞ্জ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

তাহিরপুরে আঙ্গুর মিয়া হত্যাকান্ড-: আসামি হেলাল গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৯:৪৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ১০:০৬:১৪ পূর্বাহ্ন
তাহিরপুরে আঙ্গুর মিয়া হত্যাকান্ড-: আসামি হেলাল গ্রেপ্তার
সুনামকণ্ঠ ডেস্ক ::
তাহিরপুরে আলোচিত আঙ্গুর মিয়া হত্যা মামলার এক আসামি হেলাল মিয়া (২০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। হত্যাকান্ডের পর আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের গণমাধ্যম শাখা সোমবার (১ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছে। র‌্যাব জানায়, রোববার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দক্ষিণ গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১১-এর সহযোগিতায় হেলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি তাহিরপুর উপজেলার রাজাই গ্রামের আব্দুল হেকিমের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৭ মে মধ্যরাতে তাহিরপুর উপজেলার চাঁদপুর বিওপির বিজিবি’র একটি দল ভারতীয় বিড়ির চালানসহ কয়েকজন চোরাকারবারিকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা রাজাই গ্রামের আঙ্গুর মিয়ার বাড়ির উঠানে বিড়ির চালান ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় চালানটি উদ্ধার করে। রাত প্রায় ৩টার দিকে আঙ্গুর মিয়ার ভাতিজা বাড়ির পেছনে টর্চলাইটের আলো দেখতে পেয়ে তাকে ফোনে বিষয়টি জানান। এরপর আঙ্গুর মিয়া ঘর থেকে বের হয়ে যান। কিন্তু তিনি আর ফিরে আসেননি। পরদিন ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার স্ত্রী জানতে পারেন, বাড়ির পাশের একটি কৃষিজমিতে আঙ্গুর মিয়ার মরদেহ পড়ে আছে। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হেলাল মিয়াসহ চারজনকে আসামি করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্ত হেলাল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত হেলাল মিয়াকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা