সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৫

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৯:৪৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ১০:০৫:৪৫ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৫
স্টাফ রিপোর্টার ::
জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মেরুয়াখলা গ্রামে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) সকালে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, আব্দুল জব্বারের বাড়ির পেছনে ভূমি নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিপক্ষ সাদ্দাম গংয়ের সঙ্গে বিরোধ চলছে। সোমবার সকাল থেকে এই ভূমি নিয়ে প্রতিপক্ষ সাদ্দাম হোসেন গংদের সাথে আব্দুল খালেক গংদের পরিবারের সদস্যদের কথা কাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে আব্দুল খালেক (৬০), তার স্ত্রী রওশনারা বেগম (৫০), ছেলে সাইফুর রহমান (২৫), ভাতিজা ফারুক মিয়া (৩৫) ও সাদির মিয়া (৩০) আহত হন। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুল খালেক জানান, সাদ্দাম হোসেন গংদের সাথে আমাদের জমিসংক্রান্ত পূর্ব বিরোধ আছে। ঘটনার দিন সকালে আমার ভাতিজা ফারুকের সঙ্গে ঝগড়ার খবর শুনে আমি ও আমার স্ত্রী রওশনারা ঘটনাস্থলে যাওয়ার পর আমাকে এবং আমার স্ত্রীকে সাদ্দাম হোসেনের লোকজন ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। প্রতিপক্ষের হামলায় আমার ছেলে ও ভাতিজারা আহত হয়েছে। এ বিষয়ে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। অভিযোগের বিষয়ে সাদ্দাম হোসেন জানান, আব্দুল খালেক গংরা আমার বসতবাড়িতে হামলা করেছে। তাদের লাঠির আঘাতে তারাই আহত হয়েছেন। এ ঘটনায় আমি জানমালের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী আশরাফ জানান, ঘটনাটি আমি শুনেছি। একপক্ষ অভিযোগ করেছেন। অন্যপক্ষের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী