সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার
মধ্যনগরে এমপি কামরুজ্জামান কামরুলকে গণসংবর্ধনা

হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন
হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল হাওরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার দুপুরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা কলেজ মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। এমপি কামরুল বলেন, হাওরপাড়ের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা বিস্তারের লক্ষ্যে বংশীকুন্ডা কলেজকে এমপিওভুক্ত এবং বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়কে সরকারি করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। এর আগে বংশীকুন্ডা কলেজ ও বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে গণসংবর্ধনা দেওয়া হয়। বংশীকুন্ডা কলেজের অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি কামরুল বলেন, শিক্ষকরা কেবল পাঠদানই নয়, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ গঠনে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বংশীকুন্ডা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আহে হায়আত, আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাসার, সদস্য মোহাম্মদ কামাল হোসেন, সেনুয়ার হোসেন, নেকবর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে তিনি মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স