সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৯:৩৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৯:৪০:২৬ পূর্বাহ্ন
পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের একটি পানি সরবরাহ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ছয় শতাধিক গ্রাহক গত সোমবার সকাল থেকে পানি পাচ্ছেন না। পৌরসভা পানি সরবরাহ করতে না পারায় ভোগান্তিতে পড়েছেন এসব গ্রাহকেরা। অনেকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রাহকেরা জানিয়েছেন, ঈদের পরদিন থেকেই পানি সরবরাহে সমস্যা হচ্ছে।
সোমবার থেকে একেবারেই পানি পাওয়া যাচ্ছে না। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তাঁরা। পৌরসভা সূত্রে জানা গেছে, শহরে কাজীর পয়েন্ট এলাকায় পৌরসভার পানি সরবাহের মূল শোধনাগার অবস্থিত। এক সময় এখান থেকেই শহরে গ্রাহকদের পানি সরবরাহ করত পৌরসভা। কয়েক বছর আগে শহরের হাছননগর এলাকায় আরেকটি পানি শোধনাগার নির্মাণ করা হয়। এখন এটি থেকেও শহরের বেশ কিছু এলাকায় গ্রাহকদের পানি সরবরাহ করা হয়। শহরে পৌরসভার সরবরাহ করা পানির গ্রাহক আছেন প্রায় দুই হাজার। সকাল-দুপুর দুইবেলা পোরসভা পানি দেয় এই গ্রাহকদের। এর মধ্যে ছয়শ’র মতো গ্রাহক পানি পান হাছননগরের ট্যাংকি থেকে। সোমবার সকালে হাছন এলাকার পানির ট্যাংকির মোটরটিতে ত্রুটি দেখা দেয়। এটির ভিতরের কয়েল জ্বলে যায়। এরপর সেখান থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে শহরের হাছননগর, উপত্যকা, উকিলপাড়া, জেল রোড, কালীবাড়ি, রায়পাড়া, সোমপাড়া, মধ্যবাজার, নতুনপাড়া (আংশিক), পশ্চিমবাজার, বাঁধনপাড়া এলাকার গ্রাহকেরা পানি পাচ্ছেন না।
উকিলপাড়া এলাকার বাসিন্দা নুরুল হাসান আতাহের বলেন, ঈদের পরের দিন থেকে পানি সরবরাহে সমস্যা হচ্ছে। পৌরসভা কোনো কিছু জানায়নি। সোমবার বিকেলে একটা মাইকিং হয়েছে। এই মাইকও নষ্ট ছিল, কিছু বোঝা যায়নি। তিনি আরও বলেন, এখন একেবারে পানি নাই। শুনেছি মোটর নষ্ট হয়েছে। পানি জনগুরুত্বপূর্ণ একটি বিষয়, এটাতে বিকল্প ব্যবস্থা বা মোটর রাখা উচিত ছিল। একই এলাকার বাসিন্দা সিদ্ধার্থ এষ বলেছেন, নাগরিক সুবিধার মধ্যে একটি হলো বিশুদ্ধ পানি সরবরাহ। কিন্তু দুঃখের বিষয় গত কিছুদিন যাবত পৌর কর্তৃপক্ষ এই নাগরিকসেবা ঠিকমতো দিতে পারছেনা। পানি সরবরাহে সমস্যা হলে আগে পৌর কর্তৃপক্ষ মাইকিং করে জানিয়ে দিতেন। এখন সেটাও ঠিকমতো হয়না। হাছননগর এলাকায় বাসিন্দা আইনজীবী আবদুর রায়হান বলেন, পানি না পাওয়ায় বড় সমস্যায় পড়েছি। খাবার পানি কিনে আনতে হচ্ছে। গোসল, গৃহস্থালি কাজে তো ভোাগান্তির শেষ নেই। শহরের মেজর ইকবাল রোডের বাসিন্দা সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি কানিজ সুলতানা বলেন, পানি সরবরাহ বন্ধ থাকায় কি যে ভোগান্তি হচ্ছে সেটি বলে বোঝানো যাবে না। কয়দিন পরপরই এই সমস্যা হয়। বিষয়টি পৌরকর্তৃপক্ষের গুরুত্ব দিয়ে দেখা উচিত। ত্রুটি দেখা দিতেই পারে, সেজন্য বিকল্প ব্যবস্থা রাখতে হবে। সমস্যা হলে সঙ্গে সঙ্গে নাগরিকদের সেটি জানানো উচিত।
সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল বলেন, আমরা মাইকিং করে পৌরবাসীকে বিষয়টি জানিয়েছি। যতদ্রুত সম্ভব পানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছি। কাজ চলছে। আশা করছি বুধবার বিকেলে পানি সরবরাহ স্বাভাবিক হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ