সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

হান্নান মাসউদের জন্য ২ ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ, যাত্রীদের ভোগান্তি

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৯:১৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৯:১৪:০৪ পূর্বাহ্ন
হান্নান মাসউদের জন্য ২ ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ, যাত্রীদের ভোগান্তি
সুনামকণ্ঠ ডেস্ক :: নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের জন্য ফেরি দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। গত রোববার রাতে হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর (বন্ধ) করা অবস্থায় ফেরি মহানন্দাতে এ ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের সঙ্গে নোয়াখালী-৬ আসনের এমপি হান্নান মাসউদের বাগ্বিত-াও হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, ফেরি মহানন্দা গত রবিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছায়। পরে ফেরি লোড-আনলোড ও গাড়ি ওঠানামা করতে সোয়া এক ঘণ্টা সময় লাগে। সে হিসাবে সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে বা পরে ফেরি চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ফেরি ছাড়ে রাত ৯টার দিকে। বিকেল থেকে মোটরসাইকেলসহ অন্য গাড়িগুলোর জন্য কাউন্টারে বুকিং নিলেও ফেরি আনলোড হওয়ার পর গাড়ি তুলতে দেওয়া হয়নি। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও কেন ফেরি ছাড়া হচ্ছে না - জানতে চাইলে ফেরির লোকজন যাত্রীদের জানান, এমপি সাহেব আসবেন, তারপর ছাড়া হবে। যাত্রীরা জানান, সঠিক সময়ে চেয়ারম্যান ঘাট, সোনাপুর ও জেলা শহর মাইজদী গিয়ে বাসে না উঠতে পারলে রাতের মধ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। সারা রাত বাস কাউন্টারে বসে থাকতে হবে। আবার সোমবার সকালে অফিসে যাওয়াও যাবে না। জানতে চাইলে ফেরি মহানন্দার মাস্টার মোজাম্মেল হক দুই ঘণ্টা দেরি করে ফেরি ছাড়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বিকেল ৫টা ৪০ মিনিটে আমাদের ফেরি নলচিরা ঘাটে পৌঁছায়। আনলোড ও লোডে গড়ে ৪০ মিনিট করে সময়ের দরকার হয়। কর্তৃপক্ষ থেকে আমাদের জানানো হয়, এমপি সাহেব আসবেন, ফেরি ছাড়তে একটু দেরি হবে। তাই আমরা প্রথমে গাড়িগুলো উঠাতে দিইনি। এ নিয়ে যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে রাত ৮টার পর আমরা চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে আসি। স্বাভাবিক সময়ের তুলনায় ৪৫ মিনিট বা এক ঘণ্টা দেরি হয়েছে। এ বিষয়ে জানতে এমপি হান্নান মাসউদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিলেও কোনো সাড়া মেলেনি। তবে এ ব্যাপারে তাঁর অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করেন। তাতে দাবি করা হয়, অনিয়মের অভিযোগের ব্যাপারে তদারকি করতে এমপি হান্নান মাসউদ ফেরিঘাট পরিদর্শনে গিয়েছিলেন। একটি পক্ষ বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স