সুনামগঞ্জ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

সুনামগঞ্জে শিগগিরই চালু হচ্ছে কমিউনিটি ব্যাংকের কার্যক্রম

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০১:১৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০১:১৩:১৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জে শিগগিরই চালু হচ্ছে কমিউনিটি ব্যাংকের কার্যক্রম
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে শিগগিরই কার্যক্রম শুরু করতে যাচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে ব্যাংকটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক। সভায় বক্তারা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সুনামগঞ্জের অর্থনৈতিক সম্ভাবনা বিকাশে কমিউনিটি ব্যাংকের সম্ভাব্য ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন তার বক্তব্যে বলেন, ২০১৯ সাল থেকে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের মালিকানায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। করপোরেট গ্রাহকদের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও শিল্পাঞ্চলে নতুন শাখা ও উপশাখা সম্প্রসারণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় খুব শিগগিরই সুনামগঞ্জে ব্যাংকটির একটি নতুন শাখা চালু করা হবে। তিনি আরও জানান, সাধারণ গ্রাহকদের জন্য ব্যাংকের ‘কমিউনিটি প্রবৃদ্ধি’ নামে একটি বিশেষ সঞ্চয়ী হিসাব রয়েছে। এ হিসাবের গ্রাহকরা দৈনিক স্থিতির ওপর আকর্ষণীয় হারে মুনাফা পেয়ে থাকেন, যা প্রতি মাসে তাদের হিসাবে জমা হয়। এ ছাড়া ব্যাংকের আধুনিক মোবাইল অ্যাপ ‘কমিউনিটি ক্যাশ’-এর মাধ্যমে ঘরে বসেই ই-কেওয়াইসি সুবিধা ব্যবহার করে মুহূর্তের মধ্যে হিসাব খোলা সম্ভব। অ্যাপটির মাধ্যমে বিকাশ, নগদ ও রকেটে অর্থ স্থানান্তরের পাশাপাশি বিইএফটিএন ও এনপিএসবি সেবার মাধ্যমে দেশের যেকোনো ব্যাংক হিসাবেও দ্রুত অর্থ পাঠানো যায় বলে তিনি জানান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক চৌধুরী মিজানুর রহমান, সুনামগঞ্জ চেম্বারের সহ-সভাপতি এনামুল হক, পরিচালক নূর আলম, মো. খসরুল আলম, মোকাররব হোসেন, শফিকুল ইসলাম, মো. নূরুল হক, আমিনুল ইসলাম সেলিম, আব্দুস সামাদ, মো. সাইফুল্লা হাসান জুনেদ, মো. মোস্তাক আহমদসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ সুনামগঞ্জে কমিউনিটি ব্যাংকের শাখা খোলার উদ্যোগকে স্বাগত জানান এবং এর মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা