সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১২, আটক ৪

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১২:২৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০১:২০:০৩ পূর্বাহ্ন
ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১২, আটক ৪
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে জায়গা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্য ও সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। গত রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদশাগঞ্জ বাজারের একটি জায়গার মালিকানা নিয়ে সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া এবং উত্তরবীর গ্রামের আনার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উভয়পক্ষই ক্রয়সূত্রে জায়গাটির মালিকানা দাবি করে আসছেন। বিরোধপূর্ণ স্থানে উভয়পক্ষের দোকান ও ভাড়াটিয়া রয়েছে। রোববার সকালে আনার মিয়া তার লোকজন নিয়ে দুই দোকানের মধ্যবর্তী দেয়াল ভেঙে ফেললে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে তাহের উদ্দিন সোনা মিয়ার সমর্থকেরা ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে বাকবিত-ার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে তাহের উদ্দিন সোনা মিয়া, লিটন মিয়া, নুরুল হুদা, ওয়াহিদ, আনোয়ার তালুকদার, আনার মিয়া, পারভেজ, নির্মল, আরফিন এবং স্থানীয় সংবাদকর্মী মিঠু মিয়াসহ অন্তত ১২ জন আহত হন। আহত তাহের উদ্দিন সোনা মিয়া অভিযোগ করেন, ১৯৯৬ সালে তিনি ও অপর এক ব্যক্তি জায়গাটি ক্রয় করেন। পরে ২০২০ সালে আনার মিয়া ওই জায়গার একটি অংশ কিনে বিরোধ সৃষ্টি করেন। সংঘর্ষের সময় তার ঘরের তালা ভেঙে নগদ দুই লাখ টাকা লুট করা হয়েছে বলেও তিনি দাবি করেন। তবে আনার মিয়া পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক মিঠু মিয়া বলেন, সংঘর্ষ থামানোর চেষ্টা করতে গিয়ে তিনিও আহত হন। ধর্মপাশা থানার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে আসার সময় উভয়পক্ষের কয়েকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল গাজিউল ইসলাম, বিপ্লব ও সেলিম আহত হন। আটক ব্যক্তিরা হলেন উত্তরবীর গ্রামের আনার মিয়া, রাজাপুর গ্রামের শ্যামল, আরফিন ও পারভেজ মিয়া। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্ল্যা বলেন, ঘটনাস্থল থেকে পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) এস এম ফজলে রাব্বী রাজিব বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক ব্যক্তিদের নিয়ে ফেরার পথে পুলিশের ওপর হামলার ঘটনায় তিন সদস্য আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স