সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

নারীনেত্রী দিপালী চক্রবর্তীর ২৩তম প্রয়াণবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১২:২৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ১২:২৮:০৮ পূর্বাহ্ন
নারীনেত্রী দিপালী চক্রবর্তীর ২৩তম প্রয়াণবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি নারীনেত্রী দিপালী চক্রবর্তীর ২৩তম প্রয়াণবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩১ মে) বিকেল ৫টায় বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের জেলা কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য।
স্মরণসভায় দিপালী চক্রবর্তীর বর্ণাঢ্য কর্মময় জীবন, নারী অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক আন্দোলনে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। একই সঙ্গে স্মৃতিচারণ ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী শম্পা, সহ-সাধারণ সম্পাদক সবিতা বীর এবং সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী। বক্তারা বলেন, দিপালী চক্রবর্তী ছিলেন নারী অধিকার, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনের একজন অগ্রসৈনিক। তাঁর আদর্শ ও সংগ্রাম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। স্মরণসভায় মহিলা পরিষদের নেত্রীবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ