সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশ্বম্ভরপুরে এইচএসটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১২:১৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ১২:১৯:৪৮ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে এইচএসটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এইচএসটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। কয়েক হাজার দর্শকের উপস্থিতি এবং খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্যে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। সম্প্রতি অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার ক্রীড়া, শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শিক্ষক, ক্রীড়াবিদ ও ক্লাব সদস্যদের সম্মাননা এবং প্রয়াত ব্যক্তিদের স্বজনদের হাতে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ আয়োজন করে ক্রীড়ানুরাগী ও শিক্ষাবিদ, হালাবাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক শামছুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলামের পক্ষে প্রতিনিধিত্ব করেন হাফিজুল রাজু। এ সময় এইচএসটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শামছুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ স¤পাদক আক্তারুজ্জামান হানিফসহ প্রয়াত সংগঠকদের স্মরণ করা হয়। দুই নাইজেরীয় নাগরিকের উপস্থিতি খেলায় বাড়তি আকর্ষণ যোগ করে। টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৬০টি দল অংশ নেয়। ফাইনালে তাহিরপুর উপজেলার ঘাগড়া এলাকার চাঁদের আলো ফুটবল একাডেমি জয়লাভ করে চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় গন্ডামারা ফুটবল একাদশ। এইচএসটির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক সুমন রেজা ও ক্রীড়া স¤পাদক মাহমুদুল হাসান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হারুনুর রশিদ, জেলা প্রশাসন ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছবাব মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট জুয়েল মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সাত্তারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রয়াত শামছুল হক, এমদাদ মিয়া মড়ল, আক্তারুজ্জামান হানিফ, আয়েছ আলী, মোহাম্মদ আলী ও বিলাল হোসেনের স্বজনদের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়া প্রাক্তন প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খোকন, সোহরাব হোসেন, গোলাপ মিয়া, আব্দুল আলী, শামছুল আলম বিধুসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিরা সম্মাননা গ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা