সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

বিশ্বম্ভরপুরে সংঘর্ষে কিশোরীসহ আহত ৭

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১২:১০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ১২:১০:০৪ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে সংঘর্ষে কিশোরীসহ আহত ৭
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের মনবেগ গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোরীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে উপজেলার মনবেগ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন মনবেগ গ্রামের আব্দুল মজিদের মেয়ে শিলা (১৪), ছেলে সোহাগ মিয়া (২৬) এবং আব্দুল মজিদ (৪৫)। গুরুতর আহত শিলা বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সোহাগ মিয়া জানান, প্রতিপক্ষের হামলার সময় তাকে রক্ষা করতে গিয়ে তার বোন শিলা গুরুতর আহত হয়। এ সময় তাদের একটি বসতঘরও ভাঙচুর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। অপর পক্ষের আহতরা হলেন মনবেগ গ্রামের তাহের আলীর ছেলে মামুন মিয়া (২৫), সুমন মিয়া (২৮), ইমন মিয়া (২১) এবং আমড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিসাত (১৭)। তারা বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহাগ মিয়া ও তার স্বজনদের সঙ্গে তাহের আলীর ছেলে শামীম মিয়া এবং আমড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে জমসেদ মিয়ার পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার বিকেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত ১২ এপ্রিলও একই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হন। ওই ঘটনায় উভয়পক্ষের পাল্টাপাল্টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি (তদন্ত) আলী আশরাফ খান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী