সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১২:০০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০১:২০:৩৬ পূর্বাহ্ন
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
ছাতক প্রতিনিধি :: ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আ'হত মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাযায়, স্থানীয় একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ওঠায় কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থল পরিদর্শনে যান। ওই সময় স্থানীয় লোকজনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলাকালে গ্রামের মৃত মনফর আলীর পুত্র কিরণ মিয়া এবং আমতর আলীর পুত্র লিয়াকত মিয়ার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। দুজনের কথা কাটাকাটির ঘটনা নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আহত হয়েছেন কিরণ মিয়া (৪০), কাওসার আহমদ (২৫), রহমত আলী,আহমদ আলী (২৮), মো. নুর আলী (৫৫), রুয়েল আহমদ (২০),আকরাম আলী (২২), লিয়াকত আলী (৪২), রফিক মিয়া (৩০), উকিল মিয়া (৩০), জুনেদ আহমেদ (৩২)। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক ২০ শয্যা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য আখলু মিয়া বলেন, কয়েকজন সংবাদকর্মী রাস্তার কাজ পরিদর্শনে গেলে তার ভাই কিরণ মিয়া সেখানে উপস্থিত হন। এ সময় লিয়াকত মিয়া তাকে গালিগালাজ করেন। এ নিয়ে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। গ্রামের লিয়াকত আলী বলেন, ঠিকাদার সেবুল মিয়ার বিরুদ্ধে সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ থাকায় সাংবাদিকরা ঘটনাস্থলে এসেছিলেন। সে সময় কিরণ মিয়া তাদের কথাবার্তায় বাধা দেন এবং পরে তাদের ওপর হামলা চালানো হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সংঘর্ষের সংবাদ পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স