সুনামগঞ্জ , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

প্রতিবেশীর হামলায় আহত মিতার মৃত্যু

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৯:৪৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৯:৫০:২৯ অপরাহ্ন
প্রতিবেশীর হামলায় আহত মিতার মৃত্যু
দিরাই প্রতিনিধি::
দিরাই পৌরশহরের বাগবাড়ী গ্রামে শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত মিতা বেগম (১৬) রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক চৌধুরী মিতা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া মিতার ফুফাতো ভাই উজ্জ্বল মিয়া (২০) গুরুতর আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, আহত উজ্জ্বল মিয়ার সঙ্গে একই গ্রামের আলাল মিয়ার ছেলে অলি ও মারুফের ঘর ভাড়ার জামিনদার ও পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ঘটনার দিন উজ্জ্বল মিয়া পাওনা টাকা আদায়ের জন্য তার মামার বাড়িতে আসেন। সন্ধ্যার দিকে অলি ও মারুফের কাছে টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অলি ও মারুফ উজ্জ্বল মিয়াকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে উজ্জ্বল মিয়ার মামাতো বোন মিতা বেগম বিষয়টি জানতে প্রতিবেশী অলি ও মারুফের খালাতো ভাই টিটু মিয়ার বাড়িতে যান। সেখানে এ বিষয়ে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে টিটু মিয়া, তার স্ত্রী এবং তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে মিতা বেগমের ওপর হামলা চালালে গুরুতর আহত হন মিতা। প্রতিবেশীরা মিতা বেগম ও উজ্জ্বল মিয়াকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিতা বেগমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স