সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

বিশ্বম্ভরপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন: ইয়াবা সহ আটক ১

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৬:৩১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৬:৩৬:৫৪ অপরাহ্ন
বিশ্বম্ভরপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন: ইয়াবা সহ আটক ১
স্টাফ রিপোর্টার::
মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের শান্তিপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন করেছে।
শনিবার দুপুরে উপজেলা ফতেপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। এই গ্রামে জেসমিন আক্তার নামে এক মাদক কারবারি রয়েছে। তিনি একাধিকবার জেল খেটেছেন তার স্বামীও জেল খেটেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর আয়োজনে এসময় বক্তব্য রাখেন, মোঃ রয়েছ মিয়া, সোনা মিয়া, সৌরভ, সুহেল মিয়া, জসিম মিয়া, মজিবুর মিয়া, আলী নুর, হোসেন, নূর আহমদ,মতিবুর, তোফাজ্জল, ইন্তেজ আলী,সোহাগ মিয়া,ফখর উদ্দিন, জসিম উদ্দিন, মামুন, শাহ আলম, ইব্রাহিম মিয়া,সাইদুল, আজমান আলী প্রমুখ।
বক্তারা বলেন, ঐক্যবদ্ধ ভাবে গ্রামের মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলা হবে। আগামী দিনের ভবিষ্য আমাদের যুব সমাজকে রক্ষায় আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেয়া হবে না। মাদকাসক্ত ও মাদক কারবারিদেরকে নিমূল করা হবে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি বাড়িয়ে আইনের আওতায় আনার দাবী জানান বক্তাগন। মানববন্ধনপূর্বে গনস্বাক্ষর নেয় এলাকাবাসী। মানববন্ধনের পরেই দুপুরে শান্তিপুর গ্রামের মাদক ব্যবসায়ী জেসমিন আক্তারের বাড়িতে কিবরিয়া (৩০) নামে একজন আসলে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
আটক কিবরিয়া জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের শেরমস্তপুর গ্রামের মজমিল আলী ছেলে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি