সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

দিরাইয়ে হতদরিদ্রের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৪:৩৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৪:৩৭:৩০ অপরাহ্ন
দিরাইয়ে হতদরিদ্রের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ
দিরাই প্রতিনিধি:: বেসরকারি সেবামূলক সংগঠন ইসলামিক রিলিফ বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্র,এতিম ও অসহায়দের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। শুক্রবার দিরাই পৌরশহরের কলেজ রোডের দিরাই জামেয়া হাফিজিয়া হুসাইনা মাদ্রাসা ও রজনী গঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে কুরবানী মাংস বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, ইউপি সদস্য আবু তাহের, ইসলামিক রিলিফ বাংলাদেশ দিরাই এর উপজেলা কো-অর্ডনিটর মোহাম্মদ আতিকুর রহমান, সাইফুর রহমান চৌধুরী দুহিতা হাজং,এ্যালামনাই কমিটির সদস্য প্রিয়া আক্তার প্রমুখ। আতিকুর রহমান বলেন, পবিত্র ঈদুল আজহার আনন্দ দরিদ্র, এতিম, অসহায়দের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবার ও বাংলাদেশ ইসলামিক রিলিফ কুরবানির মাংস বিতরণের আয়োজন করে। এবার আমরা দিরাই পৌরসভা, করিমপুর, জগদল,রাজানগর ও দিরাই সরমঙ্গল ইউনিয়নের ৯শত ৮০ টি পরিবার কে দুই কেজি করে কুরবানির মাংস উপহার দিয়েছি।উপজেলা প্রশাসনও স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সহায়তা দিরাই জামেয়া হাফিজিয়া হুসাইন মাদ্রাসা মাঠ ও করিমপুর ইউনিয়নের রজনী গঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে এ কোরবানি উপহার অত্যন্ত সুন্দর পরিবেশে বিতরন সম্পন্ন হয়। অত্যন্ত শান্তি পূর্ণ ভাবে ঈদ উপহার বিতরণ সম্পন্ন হওয়ায় তিনি প্রশাসনসহ সর্বস্তরের জনগণ কে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী