সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

তাহিরপুরে বিয়ের নৌকা ডুবির ১৫ ঘন্টা পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৪:২৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৪:২৭:৫৭ অপরাহ্ন
তাহিরপুরে বিয়ের নৌকা ডুবির ১৫ ঘন্টা পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে ফেরার পথে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ শিশু ওবায়ব্দুল্লার(৬) মরদেহ প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নয়াবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে স্থানীয় লোকজন ও স্বজনদের নিজস্ব উদ্যোগে ওবায়ব্দুল্লার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের তহিদনুর শাহ নবাবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার বালিয়াঘাট গ্রাম থেকে বরযাত্রী নিয়ে নয়াবন্দ গ্রামে কনের বাড়িতে যান বরপক্ষের লোকজন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে ফেরার সময় কনের বাড়ির পাশের পাড়সংলগ্ন এলাকায় নৌকাটি হঠাৎ উল্টে ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌকায় থাকা বর-কনেসহ অন্যান্য যাত্রীদের স্থানীয় বাসিন্দা ও আশপাশে থাকা পর্যটকদের সহায়তায় দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও শিশু ওবায়ব্দুল্লাহ (৬) নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধারে ব্যাপক তল্লাশি চালান।
তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে স্থানীয় লোকজন ও স্বজনদের নিজস্ব উদ্যোগে প্রায় ১৫ ঘণ্টা পর আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করেন। নিহত শিশুর মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠেছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, হাওরবেষ্টিত তাহিরপুর এলাকায় তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কোনো ডুবুরি দল না থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে। তাদের দাবি, হাওরাঞ্চল থেকে সরকার বিপুল রাজস্ব আদায় করলেও দুর্ঘটনার সময় প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও জনবল পাওয়া যায় না। স্থানীয় বাসিন্দারা জানান, হাওর অধ্যুষিত এ অঞ্চলে প্রায়ই নৌ-দুর্ঘটনা ও পানিতে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। কিন্তু জরুরি উদ্ধারকাজ পরিচালনার জন্য স্থায়ী ডুবুরি ইউনিট, আধুনিক সরঞ্জাম এবং পর্যাপ্ত জনবলের ব্যবস্থা নেই। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় দ্রুত সাড়া দিতে তাহিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি ইউনিট স্থাপন এবং উদ্ধার সক্ষমতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স