সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

অবহেলাজনিত হামে ৫ শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১০:১৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ১০:১৯:৪৬ পূর্বাহ্ন
অবহেলাজনিত হামে ৫ শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং অবহেলাজনিত হামে ৫ শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি সুখেন্দু সেন। সঞ্চালনায় পরিচালনা করেন রাজু আহমেদ। এতে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাংবাদিক পংকজ দে, জেলা সিপিবি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদ, জেলা উদীচীর সাবেক সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম, কবি ওবায়দুল মুন্সী, ওবায়দুল হক প্রমুখ। বক্তারা বলেন, দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অপরাধীদের কোনো ধরনের ছাড় না দেওয়ার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, অনেক ক্ষেত্রে ন্যাক্কারজনক ঘটনার অভিযুক্তরা আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। এতে অপরাধ প্রবণতা বাড়ছে। তাই অপরাধীদের জামিন না দিয়ে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধন থেকে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ