সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

হামের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১০:৫২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১০:৫২:১৭ পূর্বাহ্ন
হামের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল
সুনামকণ্ঠ ডেস্ক :: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, যেসব হাসপাতালে হাম আক্রান্ত শিশু ভর্তি আছে এবং জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও নার্সরা ঈদের সময় ছুটিতে যাবেন না। শনিবার (২৩ মে) সচিবালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা (সার্কুলার) জারি করা হয়েছে। তিনি জানান, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা জরুরি, তাই সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের দায়িত্বে থাকতে হবে। তিনি আরও বলেন, টিকা নিলেই শতভাগ সুরক্ষা নিশ্চিত হয় না। কিছু ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি থেকেই যায়, বিশেষ করে ভাইরাস ছড়িয়ে পড়লে। ঈদের সময় ভিড় ও ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আক্রান্ত শিশুদের বড় জমায়েত বা আত্মীয়স্বজনের বাড়িতে না নেওয়ার অনুরোধ করা হয়েছে। কারণ ঘন সংস্পর্শে রোগ ছড়ানোর ঝুঁকি বেশি। তিনি সতর্ক করেন, ঈদে জনসমাগম ও যাতায়াতের কারণে সংক্রমণ বাড়ার সম্ভাবনাও থাকতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স