সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন

৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১০:৫১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১০:৫১:০৮ পূর্বাহ্ন
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
সুনামকণ্ঠ ডেস্ক :: গণপরিবহন চালকদের নির্ধারিত কর্মঘণ্টা অমান্য করে দীর্ঘসময় একটানা গাড়ি চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তারা জানিয়েছে, এতে চালকের ড্রাইভিং লাইসেন্স এবং মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে। শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত কর্মঘণ্টা না মেনে একটানা গণপরিবহন চালানোর ফলে চালকের শরীরে ক্লান্তি, ঝিমুনি বা ঘুম চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা ঘটে, যা চালক, সহকারী, যাত্রী ও পথচারীর প্রাণহানির কারণ হতে পারে। বর্তমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী, একটানা সর্বোচ্চ ৫ ঘণ্টা গাড়ি চালানোর পর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম নিতে হবে। এরপর আরও সর্বোচ্চ ৩ ঘণ্টা চালানো যাবে। অর্থাৎ এক দিনে মোট ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালানো যাবে না। এছাড়া সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা দায়িত্ব পালনের বিধান রয়েছে। এতে আরও বলা হয়, এসব নিয়ম লঙ্ঘন করে গাড়ি চালালে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনা রোধে নির্ধারিত কর্মঘণ্টা মেনে চলার জন্য মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি