সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর

‘অসত্য’ মামলা প্রত্যাহারের দাবিতে জগন্নাথপুরে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১০:৪৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১০:৪৫:২২ পূর্বাহ্ন
‘অসত্য’ মামলা প্রত্যাহারের দাবিতে জগন্নাথপুরে সংবাদ সম্মেলন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে চাচাতো ভাই-বোনের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দায়ের করা অপহরণ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার জগন্নাথপুর গ্রামের নছির আলীর উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নছির আলী। তিনি দাবি করেন, লন্ডন প্রবাসী এক তরুণীর সঙ্গে তার ভাতিজা সাব্বির আলীর দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হলে গত ৮ এপ্রিল প্রেমিক যুগল বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বিষয়টি নিজেদের মধ্যে সমাধানের আশ্বাস দিয়ে তাদের বাড়িতে ফেরানো হচ্ছিল। লিখিত বক্তব্যে আরও বলা হয়, ফেরার পথে হাবিবনগর এলাকায় পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ সাব্বির আলীকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠায় এবং মেয়েটিকে অপ্রাপ্তবয়স্ক দাবি করে সিলেট সেফ হোমে প্রেরণ করা হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আদালতে মেয়েটি স্বীকারোক্তিতে জানায় যে, সাব্বির আলীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে এবং স্বেচ্ছায় সে বাড়ি ছেড়েছিল। ঘটনার সাতদিন পর আদালত মেয়েটিকে তার মায়ের জিম্মায় দেন। পরিবারের সদস্যদের অভিযোগ, গত ৬ মে গোপনে মোবাইল ফোনের মাধ্যমে ওই তরুণীর বিয়ে দেওয়া হয় এবং পরে ১৪ মে তাকে লন্ডনে পাঠানো হয়েছে। অথচ সাব্বির আলী এখনো কারাগারে রয়েছেন। সংবাদ সম্মেলনে সাব্বির আলীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এটি একটি “অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত” মামলা। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাব্বির আলীর বিরুদ্ধে দায়ের করা অপহরণ মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?